রাজনীতি

লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

আপডেট: এপ্রি ০৫, ২০২৬ : ০৫:১৪ এএম
লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত যে বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী–এর নামে প্রচারিত এই বক্তব্য সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। শনিবার রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজভী এমন কোনো মন্তব্য করেননি। একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ও ইউটিউবে তার নামে ভুয়া তথ্য ছড়াচ্ছে।

প্রচারিত ওই বক্তব্যে দাবি করা হয়, বাসাবাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না এবং বিষয়টি তদারকিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা থাকবে। বিএনপি বলছে, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!