ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নাগরিক অংশগ্রহণ এবং শহরের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ আয়োজন করবে।
ডিএসসিসি থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনের কার্যালয়ে সরাসরি নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভিযোগ, সমস্যা এবং নাগরিক সেবাসংক্রান্ত বিষয় প্রশাসকের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন।
ঘোষণার অনুযায়ী, প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রমজান মাস ব্যতীত অন্যান্য সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে ‘পাবলিক হিয়ারিং ডে’ অনুষ্ঠিত হবে। ডিএসসিসি নাগরিকদের উপস্থিত হয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময়ের জন্য অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!