রাজধানী

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৫:৫২ এএম
রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড় চুরি এবং সেগুলো সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া হাড় ও খুলিগুলোর উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় বিস্তারিত জানাতে বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!