রাজধানী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে বিশেষ অভিযান শুরু

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৫:৫৯ এএম
বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে বিশেষ অভিযান শুরু

বিদ্যুৎ অপচয় রোধ এবং ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার থেকে এই অভিযান শুরু হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রতিদিন ইফতারের পর থেকে রাত ১১টা পর্যন্ত এলাকাভিত্তিকভাবে এই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিরাও অংশ নেবেন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনা এবং গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। গুলশান ও হাতিরঝিল এলাকায় অভিযানের নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সাদী। মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মো. মাছুদুর রহমান।

নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা। বেইলি রোড ও শান্তিনগর এলাকায় তদারকির দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মনসুর।

এ ছাড়া পুরান ঢাকার এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ। মিরপুর–১, ২, ১০ ও ১২ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান।

এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকায় দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন পাটওয়ারী এবং বনানী ও মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. আবুবক্কর সিদ্দিকী।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান নিয়মিত চলবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!