রাজধানী

রাজধানীর তিন থানার ওসি বদলি

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:১৯ এএম
রাজধানীর তিন থানার ওসি বদলি

রাজধানীর তিনটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপির পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুরকে উত্তরা বিভাগের উত্তর-পশ্চিম থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মো. ফরিদুল ইসলামকে বনানী থানার ওসি এবং মোহাম্মদ মাজহারুল ইসলামকে গুলশান বিভাগের ভাটারা থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া উত্তর-পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!