রাজধানী

কমলাপুরে ঈদের ছুটি শেষে ঢাকায় মানুষের ভিড়

আপডেট: মার্চ ২৭, ২০২৬ : ০৫:৩৫ এএম
কমলাপুরে ঈদের ছুটি শেষে ঢাকায় মানুষের ভিড়

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার ঝোঁক বেড়েছে। সাপ্তাহিক ছুটি আরও একদিন থাকলেও শুক্রবারই রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ।

আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা গেছে, যাত্রীবোঝাই হয়ে প্লাটফর্মে প্রতিটি ট্রেন ভিড়ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের কারও হাতে লাগেজ, কারও সঙ্গে পরিবার—সব মিলিয়ে স্টেশনজুড়ে ছিল মানুষের ভিড়।

রায়হান মাহমুদ নামের এক যাত্রী বলেন, “ঈদের দিন বাড়ি গিয়েছিলাম। আজ ছুটি শেষ, কাল থেকে অফিস শুরু, তাই ঢাকায় ফিরে এলাম।”

বেসরকারি চাকরিজীবী আতিকুর জানান, “ঈদে ডিউটি করতে হয়েছে। তারপর ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলাম। ছুটি শেষ হওয়ায় আজ ঢাকায় ফিরলাম। যাত্রা তেমন কোনো ভোগান্তি হয়নি।”

পরিবারসহ ঢাকায় ফেরেন খলিলুর রহমান। তিনি বলেন, “শেষ সময়ে ভিড় বেড়ে যায়। তাই আজই ঢাকা ফিরলাম। টিকিট অনলাইনেই কাটা ছিল, সব মিলিয়ে কোনো সমস্যা হয়নি।”

স্টেশনের ব্যস্ততা ও মানুষের ভিড় থেকে বোঝা গেছে, ছুটি শেষে রাজধানীতে ফিরতে মানুষের উৎসাহ এখনও প্রবল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!