রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত আসামিরা রয়েছেন। তাদের বেশির ভাগই চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
পুলিশ জানায়, তেজগাঁও থানায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেপ্তার হয়েছেন ৪ জন। মোহাম্মদপুর থানায় ১২ জন, আদাবর থানায় ১০ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হাতিরঝিল থানায় অভিযান চালিয়ে আরও ২ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!