রাজধানী

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

আপডেট: এপ্রি ০৫, ২০২৬ : ০৫:০৬ এএম
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে শনিবার রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, ফায়ার সার্ভিসের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের একাধিক ইউনিট। পরে আগুনের তীব্রতা বাড়লে মোট সাতটি ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়।

প্রায় সোয়া ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!