রাজধানীর তেজগাঁও বিভাগে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১১ এপ্রিল) দিনভর ও রাতজুড়ে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি জানিয়েছে, নিয়মিত অপরাধবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন তৎপরতা অব্যাহত থাকবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানে তেজগাঁও বিভাগের আওতাধীন একাধিক এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আশিক মোহাম্মদ (২০), মো. শাকিল (২১), মো. জাহাঙ্গীর হোসেন হৃদয় (২৯), মোহাম্মদ আলী (৩০), সুমন (৩৪), শাহিনুর বেগম (৩৪), রুনা বেগম (৩৪), রাসেল মিয়া (৩৭), শান্ত (২৪), রিপন আল হাসান (২১), সাদমান সাকিব খান (২৭), মেহেদী হাসান (২০), আকাশ (২৪), জাবেদ ওরফে মন্টু (৪০), টুটুল (২৬), তালেব, রাসেল (২১), আল-আমিন (২৫), সোহেল (৩৮), জনি (৩৮), সোহেল মিয়া (২৪), শাকিল মিয়া ওরফে গিট্টু শাকিল (২০), অমিত (২১), শাকিল (২৩), রাব্বি মোল্লা (৩১), মোহিন (১৯), খলিলুর রহমান (৫২), মিঠুন ওরফে ডোরেমন, আবিদ, সুমন, বাদশা (২৫), বাল্লিক, জীবন, সুজন মিয়া (২২), নূর আলম (২৬), জাহাঙ্গীর (২৮), মহসীন (২৫), হামীম ফকির (২০), সাগর (২৮), ইমন (২৮), আকাশ (২৬), আল আমিন রাসেল (২১), মোস্তফা পাটোয়ার (৫৫), মিজানুর রহমান (২২), আলম (২৮), তকি ওসমান (২১), সোহেল (২৯), শাহনাজ পারভীন রিপা (২৮), ওমর ফারুক (২৫), সায়দার আলী (৩০), আতাউর রহমান (৩০) ও সুজন মিয়া (২২)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!