স্বাস্থ্য

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: জুলা ১৯, ২০২৬ : ০৫:১২ এএম ১৮
বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি, যাতে তারা দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সম্পর্কে জানতে পারে।

শনিবার (১৮ জুলাই) নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দি ভূঁইয়া বাজারসংলগ্ন মাঠে ‘নব দিগন্ত ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সুফল ধীরে ধীরে সাধারণ মানুষ ভোগ করতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়ে নিজেদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।

অনুষ্ঠানের একপর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী ৪০ জন কৃতী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!