রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা দেন তিনি।
মঙ্গলবার রাতে পঙ্গু হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান এবং সরকারিভাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় দুজন নিহত হন এবং আহত হন আরও ছয়জন।
আহতদের মধ্যে পাঁচজন পঙ্গু হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে নেওয়া হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!