ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত ৩০ জুলাই উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম তদারকিতে নেতৃত্ব দেবেন।
আরএস--রাসেল
No comments yet. Be the first to comment!