ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারছিলেন না। শুরু থেকেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দেয় বিসিসিআই। নিরাপত্তা শঙ্কার কারণে ফ্যাঞ্চাইজিটি বিসিসিআইয়ের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেয়।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বলেন, “আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে।”
তিনি আরও যোগ করেন, “ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা উচিত নয়। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না।”
মুস্তাফিজকে মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। নিরাপত্তা শঙ্কার কারণে তাকে বাদ দেওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং বিশ্বকাপে দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ফলে মুস্তাফিজ সেই বিশ্বকাপে অংশ নেননি।
বর্তমানে মুস্তাফিজ লাহোর কালান্দার্স-এর হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে ৬.৪৪ কোটি রুপিতে দলে নেয় দলটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!