সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি এই অর্জনকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, তরুণ ফুটবলারদের এই সাফল্য শুধু ক্রীড়াঙ্গন নয়, সমগ্র জাতির জন্য গৌরবের। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের এই শ্রেষ্ঠত্ব দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
তিনি বলেন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!