খেলাধুলা

পিঠের ইনজুরি নিয়ে দেশে ফিরলেন প্যাট কামিন্স

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৬:৫০ এএম
পিঠের ইনজুরি নিয়ে দেশে ফিরলেন প্যাট কামিন্স

পিঠের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

কামিন্স তার পিঠের সর্বশেষ অবস্থা জানতে স্ক্যান করানোর জন্য ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে গেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পূর্ব-নির্ধারিত স্ক্যান তারিখ অনুযায়ী এটি করা হবে।

গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্ট খেললেও তার পর থেকে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। ইনজুরি পুরোপুরি সেরে উঠতে না পারলেও, আইপিএল শিবিরে যোগ দিয়েছিলেন। তবে এখনো কোনো ম্যাচে সুযোগ পাননি, তাই দলের নেতৃত্ব দিচ্ছেন ইশান কিশান।

কামিন্সের পরিকল্পনা অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে এবং সিএ’র অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল হায়দরাবাদ দলে ফিরে যোগ দেবেন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, “পিঠের চোট থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছি। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। নেটে বলও করেছি। আইপিএল শুরু হলেও প্রথম দিকে হয়তো খেলতে পারব না, তবে দ্রুত মাঠে ফেরার চেষ্টা করব। প্রতিযোগিতার মাঝামাঝি সুস্থ হয়ে ফিরব।”

এবারের আইপিএলে এখন পর্যন্ত হায়দরাবাদ দুই ম্যাচ খেলেছে, এক জয় ও এক হার নিয়েই।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!