ধর্ম

হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ বাংলাদেশি

আপডেট: জুন ১৮, ২০২৬ : ০৫:৪৩ এএম
হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ বাংলাদেশি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) হজ বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন হাজি রয়েছেন।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়।

এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা জানান, সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬৫ হাজার ৮৮৮ জন হাজিকে সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্ক, মক্কা ও মদিনা মিলিয়ে আরও ২৮ হাজার ১৬৭ জন হাজিকে সহায়তা প্রদান করা হয়েছে।

এর আগে ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রাক-হজ ফ্লাইট শেষ হয় ২১ মে। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!