বিনোদন

দিনে ১৮ ঘণ্টা কাজের নেপথ্যে ছিল অন্য কারণ: প্রীতি

আপডেট: সেপ্টে ০৩, ২০২৬ : ০৬:১৬ এএম ৫২ ০
দিনে ১৮ ঘণ্টা কাজের নেপথ্যে ছিল অন্য কারণ: প্রীতি

বলিউডে দীর্ঘ সময় শুটিং নিয়ে কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখন নিজের অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী প্রীতি জিনটা। একসময় দিনে টানা ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন তিনি। তবে এর পেছনে ছিল বিশেষ একটি কারণ।

আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে নিজের কাজের সময় নিয়ে কথা বলেন প্রীতি। ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা কুণাল খেমু। সেখানে অভিনেত্রী জানান, দীর্ঘ সময় কাজ করা তাঁর কাছে নতুন কিছু নয়। তবে তাঁর ক্ষেত্রে এর পেছনের পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন।

প্রীতি বলেন, ‘প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।’

অভিনেত্রীর ভাষ্য, তাঁর মাথায় তখন একটাই বিষয় ছিল—এসে কাজ শেষ করে যত দ্রুত সম্ভব আমেরিকায় ফিরে যাওয়া। তাই কাজ দ্রুত শেষ করার তাগিদেই তিনি টানা ১৮ ঘণ্টা কাজ করতেন।

প্রীতি বলেন, ‘আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তারপরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।’

কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে আলোচনা

বলিউডে দীর্ঘ সময় কাজ করা এবং ব্যক্তিজীবনের সঙ্গে এর ভারসাম্য নিয়ে আলোচনা নতুন নয়। গত বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতপার্থক্যকে কেন্দ্র করে বিষয়টি আবারও আলোচনায় আসে।

প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান দীপিকা পাড়ুকোন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!