চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগের এক সপ্তাহ পর বুধবার নতুন এই তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ।
কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যার ঘটনা ঘটে। এর পর থেকে নেপালে হতাহত ও নিখোঁজের সংখ্যা বাড়ছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে এ দুর্যোগে ১৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নেপাল ও তিব্বতের তথ্য মিলিয়ে ২৬ আগস্টের ওই দুর্যোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩০ জনে। আর নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৪৬২ জন।
দুর্যোগের পর থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারীরা কাজ করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!