সংসদের ক্রয়কার্য নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ।
রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের প্রতিবেদনটি কর্তৃপক্ষের নজরে এসেছে। এতে সংসদ সচিবালয়ের ক্রয়প্রক্রিয়া নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা যাচাই করতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না বলেও জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!