জাতীয়

শিক্ষা–পুষ্টি–স্বাস্থ্য সমন্বয়ে ‘সুরভি মডেল’-এ যুক্তরাষ্ট্রের আগ্রহ

আপডেট: এপ্রি ২০, ২০২৬ : ০৪:৪৯ এএম
শিক্ষা–পুষ্টি–স্বাস্থ্য সমন্বয়ে ‘সুরভি মডেল’-এ যুক্তরাষ্ট্রের আগ্রহ

শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য—এই তিন খাতকে একসঙ্গে সমন্বয় করে পরিচালিত ‘সুরভি মডেল’-এর প্রতি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সুরভি বিদ্যালয় ও স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রতিনিধিরা।

রোববার ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার এবং মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এ পরিদর্শনে অংশ নেন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সফরকালে তারা সুরভি উদ্যোগের প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষা কার্যক্রমের সঙ্গে পুষ্টি ও স্বাস্থ্যসেবা সমন্বিতভাবে পরিচালনার বিষয়টি তুলে ধরা হয়।

মার্কিন প্রতিনিধিরা ভবিষ্যৎ প্রজন্মের সার্বিক উন্নয়নে এ ধরনের সমন্বিত মডেলের গুরুত্বের ওপর জোর দেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার গত ১৮ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় আসেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!