চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার—এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার সন্ধ্যায় সিআরবি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, পরিবেশের ক্ষতি করে কিংবা চট্টগ্রামবাসীকে ঝুঁকির মধ্যে ফেলে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না। “যেভাবে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, বাস্তবে তা না-ও হতে পারে। বরং আরও জনবান্ধব ও চট্টগ্রামের জন্য প্রয়োজনীয় কোনো উদ্যোগ থাকলে তা বিবেচনায় নেওয়া যেতে পারে,”—বলেন তিনি।
তিনি আরও জানান, আগের সরকার সিআরবিতে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি করেছিল। সেই চুক্তি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। তবে সেখানে হাসপাতাল নির্মাণ হবে কি না বা কীভাবে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো অগ্রগতি হয়নি।
পরিদর্শনের সময় রেলমন্ত্রী সিআরবি এলাকার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!