জাতীয়

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কাজে ফিরলেন প্রধানমন্ত্রী

আপডেট: জুন ০১, ২০২৬ : ০৫:৩৭ এএম
ঈদের ছুটি শেষে সচিবালয়ে কাজে ফিরলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি বাংলাদেশ সচিবালয়ে এসে বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশ নেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দিনের বিভিন্ন সময়ে একাধিক বৈঠক ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সূচি অনুযায়ী, দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টায় দেশের ওষুধশিল্পের উন্নয়নসংক্রান্ত একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

ঈদের ছুটি শেষে সরকারি কার্যক্রম স্বাভাবিক গতিতে ফেরাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!