হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান, হানিফ পরিবহনের মালিক এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ স্বাক্ষরিত শোকবার্তায় নেতারা বলেন, দেশের সড়ক পরিবহন খাতের উন্নয়নে কফিল উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘদিন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত কফিল উদ্দিন দেশের অন্যতম বৃহৎ পরিবহন প্রতিষ্ঠান হানিফ পরিবহনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে পরিবহন খাতে শোকের ছায়া নেমে এসেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!