জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’-এর সদস্যদের সাক্ষাৎ

আপডেট: জুন ১৫, ২০২৬ : ০৪:৪৬ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’-এর সদস্যদের সাক্ষাৎ

 মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন শেষে সংসদের অধিবেশন কক্ষের বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের এই সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ‘মায়ের ডাক’-এর সদস্যরা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন। দুপুরে সংসদ ভবনের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারি থেকে সংগঠনটির ২৬ জন সদস্য অধিবেশনের কার্যক্রম সরাসরি দেখেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনের বৈঠক রাত আটটায় শেষ হয়। সাক্ষাৎকালে ‘মায়ের ডাক’-এর সদস্যরা তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!