দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। একই কমিটির সহসভাপতি করা হয়েছে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৫ জুন সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা আদেশের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতি হিসেবে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
হাসপাতাল–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তবে এ বিষয়ে নতুন সভাপতি বা সহসভাপতির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!