জাতীয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: জুন ২০, ২০২৬ : ০৫:৪৯ এএম
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত কবি, বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক ও ষাটের দশকের ছাত্রনেতা আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, আল মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার ছিলেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, আল মুজাহিদীর মৃত্যু দেশের সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল মুজাহিদী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

আল মুজাহিদী ছিলেন বাংলা সাহিত্য, সাংবাদিকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদকে ভূষিত হন।

তাঁর মৃত্যুতে সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক অঙ্গনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!