জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে অনুদান ও বস্ত্র উপহার দিলেন হুইপ বকুল

আপডেট: অক্টো ১৬, ২০২৬ : ০৪:৫৯ এএম ৩ ০
দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে অনুদান ও বস্ত্র উপহার দিলেন হুইপ বকুল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটা থানার প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান এবং মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুরোহিতদের জন্য নতুন কাপড় উপহার দিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী ব্যক্তিগত প্রতিনিধিদের মাধ্যমে এসব অনুদান ও উপহারসামগ্রী পূজামণ্ডপগুলোতে পৌঁছে দেওয়া হয়।

এ উপলক্ষে হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি খুলনা মহানগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ আলী ও সদস্যসচিব চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।

তাঁরা বলেন, হুইপ বকুল মনে করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক খুলনা। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। সবাই মিলে একটি সুন্দর ও উন্নত খুলনা গড়ে তোলা সম্ভব। তাঁরা সবার দুর্গাপূজা আনন্দময় ও নিরাপদ হোক—এ কামনা করেন।

এ সময় বিএনপি খুলনা মহানগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্য সাজ্জাদ আহসান পরাগ, প্রকৌশলী সত্যানন্দ দত্ত, অ্যাডভোকেট সত্যজিৎ সাহা, প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, শ্যামল কুমার রায়, বিপ্লব ভৌমিক ও উজ্জ্বল দাস উপস্থিত ছিলেন।

এ ছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা মাধব চন্দ্র রুদ্র, তিলক গোস্বামী, অজয় কুমার দে, চৈতন্য কুন্ডু, প্রতুল সরকার, রানা ও লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!