বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সরকার সবার পাশে আছে।’
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মাদক নির্মূনের ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তাই মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। পাশাপাশি বরগুনা জেলায় তিনটি সেতু নির্মাণ এবং একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন।
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!