জাতীয়

নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাণহানি ৯, আহত ৩০

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:০২ এএম ৩ ০
নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাণহানি ৯, আহত ৩০

জেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ৯ জন নিহত  এবং আরও ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সরদার পাড়ায়  এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, বরিশাল থেকে রাজশাহীগামী বাস এবং নাটোর থেকে পাবনাগামী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুসহ নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ট্রাকের ড্রাইভার এবং আটজন বাসের যাত্রী রয়েছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে।

নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক আখতার হামিদ খান জানান, বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ৩০ জন আহত যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালসহ অন্যান্য  হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!