রাজধানী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৪:৩৫ এএম ১১
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রোববার রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে অনেককে বাসাবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলার পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে। একই কম্পন নেপাল, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং চীনের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।

রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভূমিকম্পের কারণে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই কম্পন টের পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন। তবে রাত পর্যন্ত দেশের কোথাও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!