রাজধানী

গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মৃত্যু

আপডেট: জুন ২০, ২০২৬ : ০৬:২৪ এএম
গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মৃত্যু

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হয়ে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২০ জুন) রাত ১টার দিকে রাজধানীর Evercare Hospital Dhaka-এ তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ জুন জুমার নামাজের পর রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে পলাশকে গুলি করা হয়। সে সময় নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার মাথা ভেদ করে বের হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, নিহত পলাশ যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন এবং প্রায় এক মাস আগে তিনি কারাগার থেকে মুক্তি পান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!