খেলাধুলা

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

আপডেট: সেপ্টে ০৩, ২০২৬ : ০৬:১২ এএম ৩৮ ০
এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

আসন্ন ২০তম এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।

এবারের এশিয়ান গেমসে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।

আগামী ২৮ সেপ্টেম্বর ‘গ্রুপ বি’-এর বিজয়ী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করবে বাংলাদেশ। টি-টোয়েন্টির নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে বিসিবি। গেমসে স্বর্ণপদক জয়ই বাংলাদেশের মূল লক্ষ্য।

অভিজ্ঞদের নিয়ে শক্তিশালী দল

দলের ওপেনিংয়ে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ সাইফ হাসান। মিডল অর্ডারে লিটন দাসের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও ইয়াসির আলী চৌধুরী।

অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। পেস বোলিং আক্রমণে থাকছেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। এ ছাড়া স্পিন বিভাগে রয়েছেন নাসুম আহমেদ।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!